বৃক্ষরোপণ
নড়াইলে অরুনিমা রিসোর্টের ২৫ হাজার বৃক্ষরোপণ ও গলফ বিজয়ীদের পুরস্কার বিতরণ
নড়াইলের কালিয়া উপজেলায় পরিবেশ রক্ষা ও পর্যটন প্রসারে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই আয়োজনে দুই দিনব্যাপী জুনিয়র গলফ টুর্নামেন্টে বিজয়ী ক্ষুদে অ্যাথলেটদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
আইনের ফাঁকে অপরাধীরা বারবার বেরিয়ে আসে: আইজিপি
আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, একাধিকবার আইনের আওতায় আনার পরও এসব অপরাধী জামিন বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে।
রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্য নিয়ে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহিপুরে নারী ও কৃষকদের মাঝে ৩ হাজার চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে পটুয়াখালীর মহিপুরে প্রান্তিক নারী ও কৃষকদের মাঝে ৩ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কারিতাস বাংলাদেশের একটি বিশেষ প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব কৃষি চর্চাকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়।
শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। শুক্রবার দুপুরে আবাসন প্রকল্পটিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ বছর প্রকল্প এলাকায় ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
আরএমপি’র রাজপাড়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে রাজশাহীর রাজপাড়া থানা প্রাঙ্গণে এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরের খালি জায়গায় রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এই মহতী উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।